আরেকটা AI র্যাপার আসছে বাজারে: কুঁড়ে ডেভেলপারদের নয়া উছিলা 'OpenClaw'
কোড লিখতে পারেন না? সমস্যা নাই, এখন স্ক্রিপ্ট কিডিও নিজেকে 'এজেন্টিক ওস্তাদ' বলবে।
LinkedIn-এর নতুন পীরসাহেব 'OpenClaw'-কে নিয়ে যে পরিমাণ মাতামাতি চলতেছে, মনে হয় যেন সিলিকন ভ্যালির ডিজিটাল মেহদি চলে আসছে!
অথচ এর আগের ভার্সন 'Clawdbot'-এর কথা মনে আছে? ওইটারে একটা সাধারণ কোড লিখতে বললেই তো নীতিবাক্য ঝাড়া শুরু করতো— "As an AI, I cannot hurt the feelings of the 'else' statement." সারাদিন শুধু "I deeply apologize" আর "However" বলে বলে মানুষের জীবন ত্যানাত্যানা করে ছাড়তো। এখন সেই একই মাল, ভেতরে দুইটা স্ক্রু টাইট দিয়ে আর পলিশ করে নতুন বোতলে ভরে নাম দিছে OpenClaw!
জিনিসটা আসলে কাজ করে কীভাবে? আপনি দিলেন ২ লাইনের একটা প্লেইন ইংলিশ ইনস্ট্রাকশন। সে ওইটা নিয়ে বিলিয়ন বিলিয়ন প্যারামিটারের ভেতর দিয়ে ঘুরিয়ে, ব্যাকএন্ডে সার্ভারের জিপিইউ (GPU) পুড়িয়ে, এন্টার্কটিকার দুই কেজি বরফ গলাইয়া আপনার জন্য এমন এক 'বয়লারপ্লেট' (boilerplate) কোড জেনারেট করবে, যেটা দেখে মনে হবে নাসা-র রকেট লঞ্চিং স্ক্রিপ্ট। অথচ আপনি খালি একটা CSS বাটন সেন্টারে আনতে চাইছিলেন!
আর এদের 'Fundamental Shift' আর বিশাল মেমোরি নিয়ে তো কথাই নাই! বিশাল কনটেক্সট উইন্ডো দিছে ঠিকই, কিন্তু তিন প্রম্পট পরেই এর ব্রেইনে 'Context Rot' শুরু হয়ে যায়। শুরুতে দিছেন ডেটাবেস কানেকশন বানাইতে, পাঁচ প্রম্পট পরে দেখবেন সে কনটেক্সট ভুলে গিয়ে পিৎজা অর্ডারের এপিআই (API) লিখে বসে আছে! গোল্ডফিশের চেয়েও মেমোরি খারাপ, কিন্তু কনফিডেন্স একদম পিএইচডি (PhD) হোল্ডারদের মতো। এমন বুক ফুলিয়ে এমন সব প্যাকেজ আর লাইব্রেরি ইম্পোর্ট করবে (Hallucination), যেগুলোর অস্তিত্ব স্বয়ং গিটহাবের (GitHub) সিইও-ও জানে না।
দিনশেষে এই OpenClaw হইলো গিয়া এক ওভারস্মার্ট, আত্মবিশ্বাসী চাপাবাজ। যে সেকেন্ডে ১০০ লাইন কোড লিখতে পারে ঠিকই, কিন্তু সেই জেনারেটেড স্প্যাগেটি কোডের (Spaghetti Code) বাগ খুঁজতে গিয়ে ডেভেলপারদের মাথার চুল ছিঁড়তে হয়। 'Future is here' বলে চিল্লানোর কিছু নাই, এই ফিউচার আসলে হ্যালুসিনেশন আর আজগুবি ক্লাউড বিলের এক বিশাল ডাস্টবিন!