TikTok-এর 'নেশাখোর' অ্যালগরিদম দেখে ইইউ-এর মাথা গরম: এবার কি তাহলে রিলে ‘কুদানি’ বন্ধ হবে?
ইনফিনিট স্ক্রল করে আঙ্গুল ক্ষয় করা পাবলিকের জন্য সমবেদনা।
ইউরোপীয় ইউনিয়নের দাদারা হঠাৎ খেয়াল করল টিকটক নাকি বাচ্চাদের ব্রেইন ফ্রাই করে দিচ্ছে। আরে ভাই, আমাদের দেশে তো বাচ্চারা স্ক্রল করতে করতে ‘স্কিল’ বানায়, ইনফিনিট স্ক্রল আর অটোপ্লে দিয়ে যারা পাবলিকরে জম্বি বানাইছে, তাদের এখন ৬% গ্লোবাল টার্নওভারের বাঁশ দেওয়ার প্ল্যান চলতেছে। টিকটক আবার ভাব মারতেছে যে তারা নাকি খুব সাধু। আসলে চারা গাছ থাকতেই তো অ্যালগরিদম দিয়ে সবার ডোপামিন ১২ টা বাজাইসে। এখন এই সব 'আসক্তিকর' ফিচার সরাইলে আমাদের লোকাল ইনফ্লুয়েন্সাররা যাইবে কই? পুরাই ডিজিটাল কন্সপিরেসি!